লোড হচ্ছে…
যশোর শিক্ষা বোর্ড প্লে থেকে এসএসসি
01711-210644 01711-210644 · 01920-267699 · 01911-562518 idealpublicsc@gmail.com পোর্টাল লগইন
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত

আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

Ideal Public School & College

শিক্ষা, মনুষ্যত্ব, শৃঙ্খলা

EIIN-133205 স্থাপিত: ১৯৯৮ খ্রি.

প্রতিষ্ঠান পরিচিতি

Ideal Public School & College

প্রতিষ্ঠান পরিচিতি

আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (আইপিএসসি) ফুলতলা, খুলনায় ১৯৯৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। যশোর শিক্ষা বোর্ডের অধীনে প্লে থেকে দশম শ্রেণি (এসএসসি) পর্যন্ত পাঠদান করা হয়। EIIN: 133205।

এটি ক্যাডেট কলেজের অনুকরণে একটি ব্যতিক্রমধর্মী, উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান। লক্ষ্য—সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়া; দেহ, মন ও আত্মার সুষম উন্নয়ন।

শিক্ষার প্রধান মাধ্যম বাংলা ও ইংরেজি। মুসলিম শিক্ষার্থীদের আরবি শিক্ষা এবং অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের স্ব স্ব ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রতিষ্ঠানের নামআইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (আইপিএসসি)
স্থাপিত১৯৯৮ খ্রিষ্টাব্দ
EIIN133205
ঠিকানাজামেরা রোড, ফুলতলা বাজার, খুলনা
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
শ্রেণি পরিসরপ্লে থেকে এসএসসি (দশম শ্রেণি পর্যন্ত)
ইমেইলidealpublicsc@gmail.com
মোবাইল01711-210644 · 01920-267699 · 01911-562518
প্রশাসন

চেয়ারম্যানের কথা

প্রিন্সিপাল গাউসুল আযম হাদী

প্রিন্সিপাল গাউসুল আযম হাদী

চেয়ারম্যান, আইডিয়াল ফাউন্ডেশন, ফুলতলা, খুলনা
If you teach your children Three R’s—Reading, Writing, Arithmetic—and leave the 4th “R” (Religion), you will get the 5th R: Rascality. — J.B. Hall

সন্তানকে যদি শুধু তিন আর—পড়া, লেখা ও অঙ্ক—শেখান আর চতুর্থ আর অর্থাৎ ধর্ম বাদ দেন, তবে পঞ্চম আর অর্থাৎ অসচ্চরিত্রতা পাবেন। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষা যুক্ত না হলে ভালো মানুষ তৈরি হয় না। ফুলতলা, খুলনায় ১৯৯৮ সালে আইডিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যাতে প্লে গ্রুপ থেকে কলেজ পর্যন্ত আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা মডেল দাঁড়ায়। আমাদের লক্ষ্য কেবল সনদ নয়—মানসম্মত শিক্ষা ও চরিত্র গঠন। ধন্যবাদান্তে, প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, চেয়ারম্যান, আইডিয়াল ফাউন্ডেশন, ফুলতলা, খুলনা।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী

২০১৮ ও ২০২৩ সালে আমাদের শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

এটি কোন ধরনের প্রতিষ্ঠান

ক্যাডেট কলেজের অনুকরণে ব্যতিক্রমধর্মী, উন্নতমানের এবং অত্যাধুনিক একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষানীতি

সৎ, যোগ্য ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক সৃষ্টির জন্য দেহ, মন ও আত্মার সুষম উন্নয়ন।

লক্ষ্য ও উদ্দেশ্য

সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবভিত্তিক সিলেবাস, কারিকুলাম ও উন্নত পরিবেশের মাধ্যমে শিশুদের মেধা, যোগ্যতা ও সুপ্ত প্রতিভা বিকাশ। সমাজসেবাই আমাদের উদ্দেশ্য।

শিক্ষার মাধ্যম কী?

প্রধান মাধ্যম বাংলা ও ইংরেজি। মুসলিম শিক্ষার্থীদের আরবি এবং অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের স্ব স্ব ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আমাদের বৈশিষ্ট্য

  • ২৫ বছরেরও বেশি অভিজ্ঞ শিক্ষকদলের তত্ত্বাবধানে পরিচালিত
  • সাপ্তাহিক, মাসিক ও পর্বভিত্তিক মূল্যায়ন
  • আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়
  • নিয়মিত অভিভাবক সভা ও অবিচ্ছিন্ন যোগাযোগ
  • প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি নজরদারি
  • ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে ইংরেজি ভাষার চর্চা
  • শিক্ষার্থীদের স্ব স্ব ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব
  • নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদান
  • বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও শিক্ষা সফর
বিশেষ আকর্ষণ

হিফজ বিভাগ

২০২৫ সাল থেকে হিফজ বিভাগ চালু হয়েছে। আমরা আশা করি, পঞ্চম শ্রেণি পাস করার আগে একজন শিক্ষার্থী আধুনিক ও সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআনের হিফজ সম্পন্ন করতে পারবে—যাতে ভবিষ্যতে হাফেজ হয়েও ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রশাসনিক কর্মকর্তা হতে পারে।

অনলাইন ভর্তি ফরম
ইংরেজি ভাষার চর্চা

আধুনিক যুগে ইংরেজি অপরিহার্য। ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে কথোপকথনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করা হয়। ক্যাডেট কলেজ ও মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) ভর্তির প্রস্তুতিতে আমাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আইপিএসসি-তে শিক্ষকতা করুন

আমরা এমন শিক্ষক খুঁজি, যারা বিষয় জানেন, শিশুকে বোঝেন এবং দায়িত্বশীল। ফুলতলার এই শিক্ষাপরিবারে আপনার অভিজ্ঞতা ও মানবিকতা প্রয়োজন।

প্রশাসন

পরিচালনা ও প্রশাসন

প্রিন্সিপাল গাউসুল আযম হাদী

প্রিন্সিপাল গাউসুল আযম হাদী

চেয়ারম্যান, আইডিয়াল ফাউন্ডেশন

B.S.S (B.Ed), M.S.S, LL.B

অধ্যাপিকা মাহফুজা আযম

অধ্যাপিকা মাহফুজা আযম

সভাপতি

B.S.S (Hons), M.S.S

মু. মুজাহিদুল ইসলাম

মু. মুজাহিদুল ইসলাম

অধ্যক্ষ

B.A (Hons), M.A (English)

মোঃ ফয়জুল কবীর

মোঃ ফয়জুল কবীর

উপাধ্যক্ষ

B.Com (Hons), Management